স্টাফ রিপোর্টার: বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট নাগরিকদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সম্মাননা প্রদান করেন।
সরকারি সূত্রে জানা গেছে, ভাষা আন্দোলনের চেতনা ধারণ ও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিবছর এ পদক দেওয়া হয়। এবারও শিল্পকলা, সাহিত্য, শিক্ষা, গবেষণা, সমাজসেবা, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের ধারাবাহিকতায় গড়ে ওঠা বাংলাদেশের অগ্রযাত্রায় সৃজনশীল ও মানবিক অবদান রাখছেন এমন ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো জাতির দায়িত্ব। তিনি সম্মানপ্রাপ্তদের অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট নাগরিক, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মানপ্রাপ্তদের হাতে পদক, সনদ ও সম্মাননার অর্থ তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে প্রবর্তিত ‘একুশে পদক’ দেশের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত। প্রতিবছর ভাষা আন্দোলন দিবস উপলক্ষে এ পদক প্রদান করা হয়ে থাকে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments