ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার এক বিবৃতিতে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এবং জননিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপ্রতিষ্ঠিত দুইটি মানবাধিকার সংগঠন দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির চাপে 'সেল্ফসেন্সর্ড' গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে খুন, ধর্ষণ, রাস্তাঘাটে নারীর প্রতি সহিংসতা, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে হত্যা, রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা—নির্যাতন—হত্যাসহ নানাভাবে মানবাধিকার লংঘণ, জননিরাপত্তাহীনতা, আইনশৃঙ্খলাহীনতার বিষয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে, তা অত্যন্ত ভয়াবহ ও আতংকজনক। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বাইরে ঘটনার সংখ্যা প্রকাশিত ঘটনার চেয়ে আরও অনেক বেশী। জাসদের বিবৃতিতে বলা হয়, ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার মুখে সুন্দর সুন্দর কথা বললেও, তাদের সরকারের মেয়াদ ছয় মাসের বেশি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এবং জননিরাপত্তাহীনতা দূর করার ক্ষেত্রে তারা দায়িত্ব গ্রহণ করার বদলে দেখেও না দেখার নীতি অবলম্বন করছে। পুলিশের উপর সকল দায় চাপিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। অথচ মেটিক্যুলাস ডিজাইনে সুপরিকল্পিতভাবে দেশের প্রায় পাঁচ শত থানায় হামলা চালিয়ে, থানা লুট করে, পুলিশ হত্যা করে ধ্বংস করে দেয়া সমগ্র পুলিশ বিভাগের মনোবল পুনরুদ্ধার করে পুলিশ বিভাগকে পুনর্গঠন ও কার্যকর করার কাজটিকে সরকার তাদের লক্ষ্য ও কাজের অগ্রাধিকার হিসাবে বিবেচনায় নেয় নাই। জাসদের বিবৃতিতে বলা হয়, ব্যক্তিগত সম্পত্তির উপর হামলা, ভাংচুর, রাহাজানি, ব্যক্তির উপর হামলাসহ নানাবিধ সুসংগঠিত অপরাধকে উত্তেজিত ছাত্র—জনতার রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ বলে, অপরাধীদের উৎসাহিত করা হয়েছে। জাসদের বিবৃতিতে দেশে চলমান আইনহীনতা, বিচারহীনতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ও জননিরাপত্তাহীনতার অবসানে দেশের শুভবুদ্ধিসম্পন্ন সকল ব্যক্তি ও দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের সোচ্চার হবার আহবান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments