পাভেল ইসলাম রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার পাশেই বিখ্যাত মিঠাই বাজার দোকানের মিষ্টির কারখানা।
রাতের অন্ধকারে ৪০ থেকে ৫০ জন অস্ত্রধারী দুর্বৃত্তরা হামলা করে। প্রথমে কর্মচারীদের ১২ টি মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর গালাগালি করে এক কক্ষে বন্দী করে। পরে লুটপাট করে কারখানা ভাংচুর করে চলে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়,পুলিশ ঘটনার সময় এসেছিলেন কিন্তু দুর্বৃত্তরা হুমকি দিলে পুলিশ চলে যায়। মিঠাই বাজারের পক্ষ থেকে জানায়,আনুমানিক ৬ থেকে ৮ লাখ টাকা দুর্বৃত্তরা লুট করেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২ টা ১০ মিনিটে মিঠাই বাজার মিষ্টি কারখানায় পিস্তর ও দেশীয় অস্ত্র নিয়ে হেলমেট মাথায় দিয়ে এসে হামলা করে টাকা লুটপাট করে এবং বুল ডোজার দিয়ে কারখানা ভেঙে গুড়িয়ে দেয়।
এবিষয়ে মিঠাই বাজারের মালিক ওয়াসে উদ্দিন আহম্মদ পাভেল (৪৩) কারখানার জমির মালিকের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দেন।
স্থানীয় সূত্র জানায়,রাত ২টার পর পাভেল সাহেবের মিষ্টির কারখানায় দুর্বৃত্তরা হামলা চালায় সে সময় হাবিবুর রহমান নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাসার বৈদ্যুতিক মিটারও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
অভিযোগে ওয়াসে উদ্দিন আহম্মদ পাভেল জানান, কারখানার জমির বর্তমান মালিক সালাহ উদ্দিন রাজু (৫৬)। সেই জমি মিষ্টির কারখানা করতে ২০০৬ সালে রাজুর মা সালেহা খাতুনের কাছ থেকে ভাড়া নেয়। সেই জায়গা আগে জলাশয় ছিল।আমরা ভরাট করে কারখানা তৈরি করি। এতে খরচ হয় ১৪ লক্ষ ৭০ হাজার টাকা। সেই সাথে প্রতি মাসে ২ হাজার টাকা ভাড়া দেয়।
পরবর্তীতে বর্তমানে ভাড়া বেড়ে যাওয়ায় প্রতি মাসে ৩ হাজার করে ভাড়া প্রদান করি। জমির প্রকৃত মালিক রাজুর মা সালেহা খাতুন ২০১৮/১৯ সালে মারা গেলে বর্তমান মালিক রাজুকে ভাড়া প্রদান করি।
জমির মালিক বিভিন্নভাবে চাপসৃষ্টি করে আরও ভাড়া বাড়ানোর কথা বলেন। তাছাড়া জমি থেকে মিষ্টির কারখানা সরিয়ে ফেলার জন্য অনেক বার হুমকি দিয়েছে এর আগে।
কারখানার মালিক পাভেল দাবি করেন কারখানা তৈরির আগে জমি ভরাট করতে যত টাকা খরচ হয়েছিল সেই খরচ দিলে কারখানা সরিয়ে নেবেন।
এবিষয়ে শনিবার (২৬ অক্টোবর) বসার কথা থাকলেও অজ্ঞাত ৪০/৫০ জন এসে কারখানাতে হামলা করে।
এই ঘটনাটি জমির বর্তমান মালিক রাজুর নেতৃত্বে এই ঘটেছে বলে দাবি তার।
মিষ্টির কারখানার কর্মচারী মিন্টু,মঘুলজন,জুতিশ,ভাষা, অন্তর,শুভ,কারওন,প্রতাব,সুলতানদের বেতনের ৩০ হাজার টাকা,১২টি ফোন,ক্যাশে থাকা ৫ লক্ষ টাকা ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। তাঁরা পাসের বাসার বিদ্যুৎ মিটার ভেঙে ফেলে। মিষ্টির কারখানার মালিক পাভেল বিষয়টি জানতে পেরে ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুর্বৃত্তরা পুলিশকে ও হুমকি দেয়।
অভিযোগের বিষয়ে জমির বর্তমান মালিক সালাহ উদ্দিন রাজু জানান,ঘটনাটি শুনেছেন। কিন্তু ঘটনায় আমি জড়িত না। মিষ্টি কারখানার মালিক পাভেল নিজেই এ ঘটনা ঘটিয়ে দোষ চাপাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান,ঘটনা শুনেছি রাতে ঘটেছে। থানায় কারখানার মালিক পাভেল একটি লিখিত অভিযোগ করেছেন।বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব ...
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সব মন্তব্য
No Comments