মো.পাভেল ইসলাম রাজশাহী: আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার বিএনপি নেতারা গণসমাবেশস্থল পরিদর্শন করেছেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটনোর জন্য নেতারা মঞ্চ প্রস্তুতের বিভিন্ন কাজ ঘুরে দেখেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নেতৃত্বে মাঠ পরিদর্শন করেন রাজশাহীর বিএনপি নেতারা।
এ সময় বিএনপি নেতা শফিকুল হক মিলন বলেন, খালেদা জিয়ার নির্দেশে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগিতা এবং পরামর্শে এ সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে সরকার পতনের ডাক দেওয়া হবে। তাই রাজশাহীর গণসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী ও মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments