মো.পাভেল ইসলাম রাজশাহী: চেয়ারে বসা নিয়ে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। মারামারির ঘটনায় তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে এই মারামারির ঘটনা ঘটে।
দলীয় নেতাকর্মীরা জানায়, কর্মীসভা শুরু হওয়ার ঠিক আগ মূহুর্তে কমিউনিটি সেন্টারের অভ্যন্তরে দলীয় নেতাকর্মীরা প্রবেশ করছিলো। এসময় স্বেচ্ছাসেবক দলের একটি গ্রুপ চেয়ার সামনের সারিতে বসার জন্য হুড়োহুড়ি শুরু করে। এতে অন্য একটি গ্রুপ বাধা দিলে উভয় গ্রুপের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে এক গ্রুপের কর্মীরা অন্য গ্রুপের এক কর্মীকে এলোপাতাড়ি মারধর করে। এতে ওই কর্মীর ঠোঁট ফেটে রক্ত বের হয়।
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই এসময় দলের কর্মীরা একে অপরকে চেয়ার ছুড়ে মারতে থাকে। এমন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী মাইক্রোফোন হাতে নিয়ে নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। পরে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে কমিউনিটি সেন্টারের অভ্যন্তরের পরিস্থিতি শান্ত হয়।
এরপর কমিউনিটি সেন্টারের বাইরে আশেপাশের এলাকায় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এসময় আরও অন্তত দুইজন আহত হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও দলের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে কর্মীসভা সম্মেলন শুরু হয়।
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরাত ইলাহি রিজভী বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ সংগঠন। আর বিএনপির অন্যতম অঙ্গসংগঠন হলো স্বেচ্ছাসেবক দল। হাজার হাজার নেতাকর্মী কর্মী সমাবেশে যোগ দেয়। কর্মীদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে শান্তিপূর্ণভাবেই সমাবেশ শুরু হয়েছে।
মহানগরীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে হাতাহাতি ঘটনা ঘটে। পরে এটি ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ। তবে সেখানে পুলিশের একটি টিম আগে থেকেই অবস্থান করছিলো। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
সব মন্তব্য
No Comments