গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাব এর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হাবিবুর রহমান আসিফ।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৭ জন ভোটারের মধ্যে ২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. দিপংকর কুমার, নির্বাচন কমিশনার ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম এবং নির্বাচন কমিশনার ও প্রথম আলো গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নূতন শেখ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এছাড়াও নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক একুশের বাণী এর মো. ফজলে রাব্বি এবং দৈনিক সবুজ বাংলা এর মো. মাসুদ রানা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক একুশের সংবাদ এর মো. সায়েম উদ্দীন মূসা এবং দৈনিক তৃতীয় মাত্রা এর আলী হাসান রিয়ন।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নেক্সট নিউজ এর রিজওয়ান আহমেদ রাফি, সাংগঠনিক সম্পাদক হিসেবে ডেইলি লিবার্টি নিউজ এর মো. রান্নু, দপ্তর সম্পাদক হিসেবে দ্য ডেইলি ক্যাম্পাস এর মো. শাকিল শাহরিয়ার এবং প্রচার সম্পাদক হিসেবে দৈনিক যুগকথা এর বিপ্র এন. এম. নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগবার্তা এর শরিফুল ইসলাম এবং দৈনিক তথ্য প্রকাশ এর মারিফুর রহমান মারুফ।
উল্লেখ্য, ২০২৫–২৬ কার্যবর্ষে উপদেষ্টা হিসেবে পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন সদ্যবিদায়ী সভাপতি দৈনিক সময়ের আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুবুল ইসলাম মানিক। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম বৈঠকে পূর্ববর্তী কমিটি থেকে আরও দুইজন উপদেষ্টা ও একজন উপদেষ্টা–কার্যকরী পরিষদের সমন্বয়কারী নির্বাচিত করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments