ডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপুরে আদিবাসী সিং সম্প্রদায়ের সদস্যদের ওপর নির্মম হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ, বৃহত্তর ঢাকা কমিটি।
একইসঙ্গে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন তারা।
সংগঠনটির বৃহত্তর ঢাকা কমিটির আহ্বায়ক হরেন্দ্রনাথ সিং ও সদস্য সচিব বিভুতী ভূষণ মাহাতো এক যৌথ বিবৃতিতে বলেন, গত ডিসেম্বর মাস থেকে ভবানীপুর ইউনিয়নের আম্বইল, গোর্তা, কেশবপুর, মরা দীঘি, জয়নগর গ্রামে ভূমি দখলকে কেন্দ্র করে আদিবাসীদের ওপর নির্যাতন ও বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। এ ঘটনাগুলোর প্রতিবাদে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ গ্রামের আদিবাসী সম্প্রদায় তাদের বসতভিটা ও কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচির পর এ নৃশংস হামলা চালানো হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ভবানীপুরের আদিবাসী গ্রামগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করছে সন্ত্রাসী বাহীনী। আতংকে স্থানীয় আদিবাসীরা ঘর থেকে বের হতে পারছে না।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি, রোববার আম্বইল গ্রামে চাষযোগ্য জমি দখলকে কেন্দ্র করে আদিবাসীদের ওপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। এতে অর্ধশতাধিক আদিবাসী গুরুতর আহত হন। তারা এখনও বগুড়া মেডিকেল কলেজ ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বিবৃতিতে আদিবাসীদের ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সকল বিবেকবান মানুষকে আদিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আজ মঙ্গলবার, ১৬ জুন তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিং করে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক সোমবার, ১৬ জুন সকাল থেকে অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বকেয়া মজুরি পরিশোধের দাবিতে নাসা গ্রুপ ও অন্যান্য কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে ...
ডেস্ক রিপোর্ট: বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে ‘‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’’ ...
সব মন্তব্য
No Comments