ডেস্ক রিপোর্ট: সাংবাদিক সংগঠণ সমূহের জাতীয় জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন- এ্যাবজার কমিটি গঠণ করা হয়েছে। শনিবার ২৬ আগস্ট দুপুরে রাজধানীর পুস্পদাম কনভেনশন হলে অনুষ্ঠিত তৃৃতীয় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের নতুন কমিটিতে জাস্টিস ফর জার্নালিস্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহিন বাবুকে সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে। বাকি পদগুলো সম্পন্ন করে শীঘ্রই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
কমিটির অন্যরা হলেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফরিদ খানকে সহ-সভাপতি, ন্যাশনাল প্রেস সোসাইটি-এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামকে সহ-সভাপতি , বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান এমএ মমিন আনসারীকে সাংগঠনিক সম্পাদক, গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমানকে দপ্তর সম্পাদক, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার সভাপতি বিথী মোস্তফাকে অর্থ সম্পাদক, বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি সোহেল রানাকে প্রচার সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন ওয়াল্ড মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুঁইয়া, গ্রামীণ সাংবাদিক সংস্থার মহাসচিব শহীদুল ইসলাম চৌধুরী, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী।
সভায় জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান আলতাফ হোসেনকে এ্যাবজার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। তৃণমূল পর্যায়ের সাংবাদিক সংগঠণ সমূহের মাঝে জাতীয় ঐক্যবোধ গড়ে তুলতে সহযোগি সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রেসক্লাব সভাপতি ফয়সাল আজম অপু ও কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পারিষদের সভাপতি শাহ মো: সারওযার জাহানকে সহযোগি সদস্য করা হয়েছে। সহযোগি সদস্য হতে আগ্রহী সদস্য সংগঠণ সমূহের পক্ষ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে।
সভায় জোটের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments