বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো এবং অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে ‘টেকসই ভবিষ্যৎ: অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়ন নিশ্চিত করা’ শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আজ ৯ মে ২০২৪ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন।
অর্থনৈতিক গবেষণা ব্যুরোর চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থনৈতিক গবেষণা ব্যুরোর পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান এবং অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মাসুদা ইয়াসমিন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, উন্নয়নের সাথে অর্থনীতির সম্পর্ক অত্যন্ত গভীর। আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে একটি অনুকরণীয় রোল মডেল। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, অর্থনৈতিক অস্থিতিশীলতাসহ দেশের অভ্যন্তরীন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যাসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। জ্ঞান বিনিময়ের পাশাপাশি অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নতুন কর্মপদ্ধতি উদ্ভাবনের জন্য সম্মেলণে অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি উপাচার্য আহ্বান জানান।
উল্লেখ্য, দিনব্যাপী এই সম্মেলনে ৭টি সেশন ও ২টি প্যানেল আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে দেশ-বিদেশের শিক্ষক, অর্থনীতিবিদ ও গবেষকগণ ২১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments