মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: সাভার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন হয়েছে। আজ ২০ ডিসেম্বর সাভারের গেন্ডায় অবস্থিত সাভার ল্যাবরেটরি কলেজে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ৯ টায় শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত এই পরীক্ষা চলে। সাভার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাই ও বিকশিত করার জন্য এই বৃত্তি পরীক্ষা। অপরদিকে এই পরীক্ষার মাধ্যমে তাদের সাহস বাড়ে।যা পরবর্তীতে কাজে লাগে। সাভার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাদের সিদ্দিকী বলেন, এই পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে অনন্য ভূমিকা রাখে। আমরা অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সাধুবাদ জানাই এবং তাদের অভিভাবকদের কে কৃতজ্ঞতা জানাই তাদের সন্তানদের কে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করার জন্য। এসময় বিএনপির নেতা ভিপি বদিউজ্জামান বদি এবং ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আমিন উদ্দিন খান সুমন সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments