ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ১২ মার্চ ২০২৫, বুধবার এক যৌথ বিবৃতিতে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড লাকী আক্তারের বিরুদ্ধে সৃষ্ট মব সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানিয়ে সকল ধরণের মব সন্ত্রাস বন্ধের দাবি জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ এসব সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন দেশবাসীকে দ্রুত সোচ্চার ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নারী-শিশু ধর্ষণ ও নিপীড়নের উপর্যুপরি ঘটনায় সারা দেশ বিক্ষুব্ধ। সরকার সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ, নারী-শিশুসহ মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষার্থে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজও সাগর-রুনি হত্যাকাণ্ডের কুল-কিনারা হয়নি। সারাদেশ যখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জনগণের নিরাপত্তার দাবিতে উত্তাল, সরকার তখন জনদাবি উপেক্ষা করে পুলিশি নির্যাতনের মধ্য দিয়ে আন্দোলন দমনে সক্রিয় হয়ে উঠেছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকার মামলাও করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সরকার জনজীবনের নিরাপত্তাদানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশবাসীর খুন-ধর্ষণবিরোধী আন্দোলনকে নস্যাৎ করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল কমরেড লাকী আক্তারকে চলমান মব সন্ত্রাসের টার্গেটে পরিণত করার জন্য সক্রিয় হয়ে উঠে এবং গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে মব মহড়া প্রদান করে।
নেতৃবৃন্দ বলেন, কমরেড লাকী আক্তার এদেশের মানুষের কাছে লড়াই-সংগ্রামের পরীক্ষিত একটি নাম। তিনি প্রকৃত অপরাধীদের শাস্তি প্রদান ও নারীর নিরাপত্তা বিধানের আন্দোলনে সকলকে সমবেত করতে ভূমিকা রেখে চলেছেন। যা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্রের পথে যাত্রা অব্যাহত রাখতে অন্যতম জরুরী কর্তব্য। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমস্যাভিত্তিক আন্দোলন, সাগর-রুনি হত্যার বিচার আন্দোলন, তেল-গ্যাস ও জাতীয় খনিজ সম্পদ রক্ষার আন্দোলন, তনু, নুসরাত ধর্ষণ-হত্যাসহ সকল নারী নিপীড়নবিরোধী আন্দোলন, যুদ্ধাপরাধী বিচার আন্দোলন, স্বৈরাচার ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সামনের কাতারের সাহসী যোদ্ধা। যারা লাকী আক্তারের বিরুদ্ধে এসব ষড়যন্ত্রে লিপ্ত তাদের হুঁশিয়ারি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জনমনে বিভ্রান্তি ছড়িয়ে নিপীড়নবিরোধী আন্দোলনকে দমন করা যাবে না। শোষণ-বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ে তোলার যে আকাক্সক্ষা ২৪’র গণঅভ্যুত্থানে সৃষ্টি হয়েছে তা মব সন্ত্রাসের মাধ্যমে ধ্বংস করার যেকোনো ষড়যন্ত্র বাংলাদেশের গণমানুষ রুখে দাঁড়াবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদ্যমান পরিস্থিতিকে গুরুত্বে নিয়ে নারী-শিশুসহ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিধানে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং যেকোনো মব ভায়োলেন্স ও এর উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, গতকাল ১১ মার্চ সন্ধ্যায় সরকারের ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, যৌন নিপীড়ন বন্ধ ও পুলিশি হামলার প্রতিবাদে ‘খুন, ধর্ষণ, নিপীড়নবিরোধী গণআন্দোলন’ এর ব্যানারে শাহবাগ থেকে শহীদ মিনার অভিমুখে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে ১৫টি ছাত্র, যুব, সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দের সাথে সিপিবি নারী সেলের নেত্রী কমরেড লাকী আক্তারও বক্তব্য রাখেন। দুঃখজনক যে মিছিল পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বার্থান্বেষীমহল ওই মিছিল এবং কমরেড লাকী আক্তারকে লক্ষ্য করে মব সন্ত্রাসের উস্কানি প্রদান করেন। ফলশ্রুতিতে গভীর রাতে বিভিন্ন স্থানে উগ্রপন্থী, মুক্তিযুদ্ধবিরোধী ও গণতন্ত্রবিরোধী মব শোডাউন পরিলক্ষিত হয়।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments