বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।
এর আগে শনিবার রাত ১০ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী এলাকার বেতনা নদীর পাড়ের একটি ঝোপ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
ওসি আব্দুল আলিম জানান, ওই এলাকার এক কৃষক তার বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে লাল কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বস্তু দেখতে পায়। এরপর তিনি শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেল তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments