বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে "বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা" শীর্ষক এক সেমিনার এর আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি গ্যালারীতে এই সেমিনারটির আয়োজন করে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সবুজ বাংলাদেশ২৪.কম। সেমিনারটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো: সহিদুজ্জামান। তিনি এ প্রবন্ধে বৃত্তি সংক্রান্ত সার্বিক দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: গোলাম ফারুক, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো: আবু হাদী নূর আলী খান।
অধ্যাপক গোলাম ফারুক বলেন, সারা বিশ্বে যত স্কলারশিপ দেয়া হয় তার অর্ধেক আমেরিকা থেকে আসে। তাই ইংরেজীর উপর দক্ষতা অর্জন করে আমেরিকায় বিভিন্ন স্কলারশিপ এর আবেদনের পরামর্শ দেন তিনি। বাউরেসের পরিচালক অধ্যাপক আবু হাদী নূর আলী খান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে স্নাতক পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে আশ্বস্ত করেন।
এসময় অধ্যাপক জাকির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্তে একটি আইসিটি মন্ত্রণালয় থেকে ইনকিউবেশন হাব তৈরীর উদ্দ্যোগ নেয়া হয়েছে, যা আন্তর্জাতিকভাবে বিশ্ববিদ্যালয়ের মান উন্নত করবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্কলারশীপ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনা দিতে বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধ্যাপক ড. এম. এম. আর. জাহাঙ্গীর, পশুপালন অনুষদের জনাব হাসান মোহাম্মদ মোর্শেদ, কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মো: ওয়াকিলুর রহমান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. মো: রোস্তম আলী এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. হারুনুর রশীদ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments