স্টাফ রিপোটার: নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করবে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা দল আওয়ামী লীগ। এছাড়াও শুভ নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে আলোচনা সভা করবে দলটি।।
রোববার (১৪ এপ্রিল) সকাল ৭টায় পুরান ঢাকা বাহাদুর শাহ পার্কের সামনে এই র্যালি অনুষ্ঠিত হবে। র্যালির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৩ এপ্রিল)
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রোববার সকাল ৭টায় পুরান ঢাকা বাহাদুর শাহ পার্কের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে একটি র্যালি অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
এদিকে রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা -৫ সংসদীয় আসনের ১৪ টি ওয়ার্ডে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে মিছিল ও আলোচনা সভা করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপি।
শনিবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম।
একই কথা জানিয়েছেন ঢাকা -৪ আসনের এমপি ড. আওলাদ হোসেন। তবে এসব অনুষ্ঠান সুন্দর ও পরিবশ বান্ধব করতে সবাইকে চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments