ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ ।রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহবান করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকাল ৩টায় প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, ইতিমধ্যে প্রথম অধিবেশনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চূড়ান্ত করা হয়েছে আসন বিন্যাসের কাজ।
সংসদের কার্যপ্রণালী শুরুর আগে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।এ বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্য বিষয়গুলো ঠিক করা হবে।
এবারও সংসদে বিরোধীদল থাকছে জাতীয় পার্টি। পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য।
সংসদে একাদশ সংসদের মতোই এবারও বিরোধী দল হিসেবে থাকছে জাতীয় পার্টি। এর পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন দ্বাদশ সংসদে।
অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ও ডেপুটি স্পিকারকে। এরপর ভাষণ দিবেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতির ভাষণের ওপর ধণ্যবাদ জ্ঞাপন ও আলোচনায় অংশ নিবেন সংসদ সদস্যরা।
এবারের দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামীলীগ পেয়েছে ২২৩টি, বিরোধীদল জাতীয় পার্টি ১১টি, স্বতন্ত্র ৬২টি, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও কল্যাণ পার্টি ১ট আসন পেয়েছন। স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments