ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার জামিরা বাজারে গণপিটুনিতে আলম মোল্যা (৪০) নামের এক চাঁদাবাজ নিহত হয়েছে। শনিবার ( ২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলম মোল্যা ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের হায়দার আলী মোল্যার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্যার টোলনা গ্রামস্থ বাড়িতে গিয়ে ৪-৫ জন মুখোশধারী অস্ত্রসজ্জিত সন্ত্রাসী প্রকাশ্যে তাকে জীবননাশের হুমকি দেয়। এর আগে তারা জামিরা বাজারের একটি দোকানে অস্ত্রের মুখে জিম্মী করে চাঁদা দাবি পূর্বক আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পরপরই বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসী আলম মোল্যাকে বাড়ি থেকে ধরে বাজারে নিয়ে এসে গণপিটুনি দেয়। এ ঘটনায় সে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় সুত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র বাজারের ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবি করে আসছিল। এতে ব্যবসায়ীরা চরম ÿুব্ধ হয়ে ওঠে। শনিবারের ঘটনাটি এরই ধারাবাহিকতা। থানার অফিসার ইনচার্জ মোঃ জেলøাল হোসেন জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহত আলমের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments