স্টাফ রিপোর্টার: শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি. আর. আবরার এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন ,
তিনি আজ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদ্রাস পরিদর্শন করেন ।
পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে, পরীক্ষার পরিবেশ ভালো। এবারের পরীক্ষায় ৩৭১৫টি কেন্দ্রে ৩০০৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯২৮১৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
উপদেষ্টা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিক্ষা নিয়ে নানাভাবে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানান। তিনি বলেন গুজব পরিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মানসিকভাবে চাপে ফেলে দেয়।
তিনি বলেন, সরকার সচেতনভাবে কাজ করায় এবার এখনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। সামনের দিনগুলোতেও এবিষয়ে সাংবাদিক, অভিভাবকসহ সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments