পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে
মোংলা থেকে মোঃ নূর আলমঃ পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে। জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নির্মান করতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে। আমাদের পরিবেশ আমাদের অধিকার, এটি রক্ষা করার দায়িত্ব সবার। সুন্দর পরিবেশ রক্ষা করি, সুস্থ সুন্দর জীবন গড়ি। ২২ এপ্রিল মঙ্গলবার সকালে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মোংলার চিলা বাজারে ধরিত্রী রক্ষায় আমরা, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ্ওয়াটারকিপারের আয়োজনে মানববন্ধনে বক্তারা একথা বলেন। ”আমাদের শক্তি, আমাদের পৃথিবী” শ্লোগানে এবছর বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেত্রী কমলা সরকার। মানববন্ধনে বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা পরিবেশযোদ্ধা মোঃ হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মোঃ ডলার মোল্লা, মেহেদী হাসান, ’ধরা’ নেত্রী রত্না শেখ, তন্বী মন্ডল প্রমূখ। মানববন্ধনের সমাবেশে সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা পরিবেশযোদ্ধা মোঃ হাছিব সরদার বলেন আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। আমাদের নদ-নদী প্লাস্টিক-পলিথিন দূষণে জর্জরিত। নদীর স্বাস্থ্য ঠিক থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। ধরিত্রী রক্ষায় আমাদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে। মানববন্ধনে বক্তারা আরো বলেন পৃথিবীকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব স্থায়িত্বশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রকৃতির সাথে সহাবস্থান করতে হবে। বক্তারা শক্তির উৎস সবুজে থাকার আহ্বান জানান। সভাপতির বক্তৃতায় ’ধরা’ নেত্রী কমলা সরকার বলেন সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির কোন বিকল্প নেই। তাই জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে হবে। ধরিত্রী রক্ষায় এবং জ্বালানি সুশাসন প্রতিষ্ঠায় সবুজ এবং ন্যায্য জ্বালানি রূপান্তর এখন সময়ের দাবি। মানববন্ধনে কৃষক-জেলে-নারী-ইয়ুথসহ বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments