ডেস্ক রিপোর্ট: মালিকের মতোই গাজীপুর জেলা প্রশাসক শ্রমিকদের সাথে প্রতারণা করায় তীব্র নিন্দা ও কঠোর আন্দোলনের হুশিয়ারী বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের। সংগঠনের পক্ষে কেন্দ্রীয় সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক কাজী মো. রুহুল আমিন বৃহস্পতিবার ( ০৮ মে-২০২৫ ) কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে বলেন, শ্রম উপদেষ্টার বেধে দেওয়া সময় অনুযায়ী গতকাল ৭মে ২০২৫ এর মধ্যে সকল কারখানার বকেয়া বেতন পরিশোধ করার কথা অনথায় ঐসকল মালিকদের বিরুদ্ধে রেড এলার্ট জারি করা হবে। সেমতে ৭ তারিখ পর্যন্ত শ্রমিক কর্মচারীরা অপেক্ষা করেন।
আজ ৮ মে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহবান জানান। জেলা প্রশাসক দুপুরের পর এ বিষয়ে আলোচনার আশ্বাস দিয়ে কোন আলোচনা না করে পেছনের দরজা দিয়ে পালিয়ে জান। এমনকি এনডিসিও অন্যত্র দিয়ে চলে যান। জেলা প্রশাসক ও এনডিসির এহেন প্রতারনা মূলক কর্মকাণ্ড শ্রমিকদের আরো বিক্ষুব্ধ করেছে।
নেতৃবৃন্দ বলেন, আইনানুসারে মালিক শ্রমিকের সম্পর্ক ছেদ হওয়ার পরবর্তী ৭ দিনের মধ্যে শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের বাধ্যবাধকতা থাকা সত্বেও তা করেনি। সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় কমিটির হিসাব মতে শ্রমিক কর্মচারীরা ২০ কোটি ৮৬ লক্ষ টাকা পাওনা পাবেন। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য জোর দাবি জানান। অন্যথায় এই আন্দোলন অন্যত্র ছড়িয়ে পড়ে শিল্পের কোন সংকট তৈরি করলে তার দায় মালিক ও সরকারকেই নিতে হবে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা আব্দুল হক (৫০) খুন এর ঘটনায় মামলার প্রধান আসামী প্রবাসী ভাতিজা আব্দুস সালাম (৩৯) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ টিম। তিনি ল ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। তারা সম্পর্কে আপন দুই ভাই। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিষ্পাপ দুই শিশুর এমন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় ...
সব মন্তব্য
No Comments