আন্তর্জাতিক ডেস্ক: রোমান ক্যাথলিকদের ধর্মগুরু নতুন পোপ নির্বাচিত হয়েছেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রোভোস্ট। তিনি পোপ লিও হিসেবে পরিচিত হবেন।
শিকাগোতে জন্মগ্রহনকারী কোন প্রথম আমেরিকার পোপ নির্বাচিত হওয়ায় উল্লাস প্রকাশ করেছেন উপস্থিত জনতা।
বৃহস্পতিবার ( ৮ মে ) ভ্যাটিকাল সিটিতে পো নির্বাচনের ভোট গ্রহণ হয়। ভােটদান প্রক্রিয়া শেষে সাদা ধোঁয়া ওড়ে। এর অর্থ নতুন পোপ নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে পোপের ট্যাপেস্ট্রি ঝুলানো হয়। সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে নতুন পোপ উপস্থিত হওয়ার আগে নাম ঘোষণা করা হয়।
নবনির্বচিত ৬৯ বছর বয়সী পোপ ব্যালকনিতে প্রথম ভাষনে বলেন, তোমাদের সবার ওপর শান্তি বর্ষিত হোক।
গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। যার কারনে নতুন পোপ নির্বাচন করা হয়।
৭ মে বুধবার সকালে প্রার্থনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়।এই আয়োজনে সভাপতিত্ব করেন ৯১ বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে।
এবার কার্ডিনালরা ২৬৭তম পোপ নির্বাচন করলেন ।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments