মোঃ মহশীন আলী, রংপুর অফিস: জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রতিবেশী'র স্ত্রীকে মারধর করে আহত করা এবং ছাগল হত্যার অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিপক্ষ ইসমাইলসহ তার ছেলে দেলোয়ার এবং তার বউমারা মিলে প্রতিবেশী অসহায় বিশুর স্ত্রীকে মারধর করে। এবং বিশুর স্ত্রীর কাছে থাকা ছাগলকে দেলোয়ার ছিনিয়ে নিয়ে এক আছাড়ে ছাগলটিকে মেরে ফেলে। এলাকাবাসী জানায়, ইসমাইলসহ তার ছেলেরা এবং তার ছেলের বউরা খুবই দুর্ধর্ষ প্রকৃতির। সমাজের সকল অপকর্মের সাথে দেলোয়ার জড়িত এবং তার সেই অপকর্মের কারণে তার বেশ কয়েকবার বিচার ও শাস্তিও হয়েছে। শাস্তি লঘু হওয়ার কারনে সে বারবার গুরুতরঃ অপরাধ করতে তার মোটেই বাধে না। সেইজন্য উক্ত ভুক্তভোগীসহ এলাকাবাসী সবাই দেলোয়ার ও ইসমাইলের কঠিন শাস্তি দাবি করেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments