কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবকরা। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে শিক্ষকসহ অভিভাবকর উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি মো.আলমগীর তালুকদার, প্রাক্তন শিক্ষক মো.আলাউদ্দিন, মো.কুদ্দুস খান, মো. নূর হোসেন ও অভিভাবক তানিয়া, আকরিমা, রিমা, স্কুলের প্রাক্তন ছাত্র মো.আসাদুল হক, মো.ইমরান চৌধুরী, মো,রিফাত প্রমূখ। বক্তারা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ ও সহকারী শিক্ষক মজিবর খলিফা’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য, উপজেলার চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ৩ সেপ্টেম্বর স্থানীয় সুমন তালুকদার তালুকদার বাদী হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments