আনিছ আহমেদ শেরপুরঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলায় শেরপুর জেলার সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। ২৩ অক্টোবর বুধবার দিনগত রাত দেড়টার দিকে শেরপুর জেলার সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজানুর রহমান সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও খাসপাড়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে।
জানা গেছে, গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বাহির হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাথারী গুলি করতে থাকে। দুস্কৃতিকারীদের গুলিতে সবুজ মিয়া (১৮) নামক একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
ওই ঘটনায় নিহতের ভাই মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৯, তারিখঃ ১২/৮/২০২৪ইং, ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। মামলা দায়ের পর র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের র্যাব সদস্য ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বুধবার দিনগত রাত দেড়টার দিকে শেরপুর জেলার সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে ওই মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম পিপিএম-সেবা আসামি মিজানুর রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে এবং শেরপুর জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জু ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সুমনা ফেরদৌসী (৩৮)। এ ঘটনায় প্রাথমিক জিজ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদ ...
সব মন্তব্য
No Comments