ডেস্ক রিপোর্ট: দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেচেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এর ফলে সারাদেশের ৬৫ হাজারেরও বেশি বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে গেছে।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর শাহাবাগে অবস্থান র্কসূচি চলাকালে পুলিশের হামলায় প্রায় দেড় শতাধিক শিক্ষক আহত হন। এর প্রতিবাদে ও দাবি আদায়ের আন্দোলন জোদার করতেই আজ রবিবার থেকে কর্মবিরতি ঘোষণা দেন শিক্ষক নেতারা।
বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা জানিয়েছে, তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-
× সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল প্রদান,
× টাইম স্কেল ও পদোন্নতির সুযোগ নিরসন,
× এবং পূর্ণাঙ্গ পদোন্নতির সুযোগ নিশ্চিতকরণ।
শিক্ষক নেতাদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও সরকার কোন বাস্তব পদক্ষেপ নেয়নি। শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলায় বহু শিক্ষক আহত হয়েছেন।
এক শিক্ষক নেতা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছিলাম , কিন্তি আমাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। এখন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শ্রেণিকক্ষে ফিরব না।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, অনুমতি ছাড়াই শিক্ষকদের অবস্থান কর্মসূচি জনদুভোর্গ সৃষ্টি করায় তাদের সরিয়ে দেওয়া হয়।
এদিকে শিক্ষা কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়েছে। দেমের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা রবিবার সকাল থেকে স্কুলে গেরেও ক্লাস শুরু হয়নি। শিক্ষকরা জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সরকার শিক্ষকদের দাবিগুরো বিবেচনা করছে এবং দ্রুত আলোচনার উদ্যোগ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments