ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাইন্স ফ্যাকাল্টির অন্তর্গত স্ট্যাটেসটিকস বা পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নতুন নাম এখন ‘স্ট্যাটেসটিকস এন্ড ডেটা সাইন্স বা পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান’।
সোমবার (২৪ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৯-০১-২০২৫ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১২৯তম সভার প্রস্তাব ও সিদ্ধান্ত ২৯ ও গত ২৬.০২.২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭তম সভার প্রস্তাব ও সিদ্ধান্ত ০২-এর অনুমোদন অনুযায়ী Statistics (পরিসংখ্যান) বিভাগের নাম পরিবর্তন করে Statistics and Data Science (পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান) করা হলো।
এতে আরও বলা হয়, বিএসসি (সম্মান) ১ম বর্ষ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের থেকে কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments