কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ সচেতনতা মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে দুর্যোগের পূর্বে, চলাকালীন ও পরবর্তী পর্যায় করণীয় চিত্র ফুটিয়ে তুলেন। সোমবার বিকাল ৫ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে বেসরকারী স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস জাপান মোফা ডি আর আর প্রজেক্ট এ মাঠ মহড়া আয়োজন করে। সচেতনতা মূলক মাঠ মহড়ার উদ্বোধন ষোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, গুড নেইবারস জাপান প্রতিনিধি প্রজেক্ট সুপারভাইজার ইউকিকো, প্রজেক্ট সাপোর্ট অফিসার মাতসুমুতুমারি,প্রোগ্রাম ম্যানেজার মাসাহিকো ইয়োদা, প্রোগ্রাম ম্যানেজার তাকেশিমরি,প্রজেক্ট কোঅর্ডিনেটর দীপক কুমার দাশ।
এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, সহকারী পরিচালক সিপিপি আসাদুজ্জামান খাঁন, উপজেলা সিপিপি টিম লিডার মো.মোতালেব হোসেন,ইউনিয়ন সিপিপি টিম লিডার মো.সোরাফসহ নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও নীলগঞ্জ ইউনিয়নের ২১টি গ্রাম দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দুর্যোগ সচেতনতা মূলক মাঠ মহড়া শেষে নীলগঞ্জ ইউনিয়নের ১৯টি গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ভিডিএমসি) ১৭১ জন সদস্যদের মাঝে দুর্যোগের সহায়ক সামগ্রী হিসেবে প্রত্যেকটি কমিটিকে ৯টি করে লাইফ জ্যাকেট, ৯ জোড়া করে গাম বুট, ৯টি করে বাশি, ২টি করে মেগা ফোন ও ১টি করে রেডিও বিতরন করা হয়।
সংস্থার প্রোগ্রাম ম্যানেজার রাজীব বিশ^াস জানান, ইতিমধ্যে এ প্রকল্পের মাধ্যমে উপজেলা মহিপুর, ডালবুগঞ্জ ও নীলগঞ্জ ইউনিয়নের গুরুত্বপূর্ন ১৬ টি স্থানে দুর্যোগ সচেতনতা মূলক মাঠ মহড়া সম্পন্ন করা হয়েছে। চলতি মাসের মধ্যে আরো ২০ টি মাঠ মহড়া সম্পন্ন করা হবে। এছাড়া ৪ টি আশ্রয় কেন্দ্র সংস্কারের কাজ চলমান রয়েছে। তবে উপকুলীয় এলাকায় এই দুর্যোগ প্রবন মাসে জনগনকে দুর্যোগ প্রতি রোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সহ দুর্যোগের পূর্বে, চলাকালীন ও পরবর্তীতে ব্যাক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে প্রস্তুতি নিশ্চিতসহ জানমালের ক্ষয় ক্ষতি কমিয়ে আনার উদ্দেশ্যে এ ঘূর্নিঝড় সতর্কীকরন মাঠ মহড়া করা হচ্ছে।
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিবাহবিচ্ছেদ। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শহরে গড়ে প্রতিদিন প্রায় ৯টি করে তালাক বা ডিভোর্স আবেদন জমা পড়ছে। ...
নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ব্রি ...
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
সব মন্তব্য
No Comments