বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) ৪২তম জাতীয় সম্মেলন সমাপ্ত হয়েছে। শনিবার রাতে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতভাবে তামজিদ হায়দারকে সভাপতি, শিমুল কুম্ভকারকে সাধারণ সম্পাদক ও রথীন্দ্রনাথ বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ও ১৪১ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদ নির্বাচিত করেছে।
রবিবার (২৭ এপ্রিল ) সংগঠনের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম ইমন এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।
এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন রাগীব নাঈম।
কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাজিফা জান্নাত, অমর্ত্য রায়, মাঈন আহমেদ, আসিফ জামান, মনীষা ওয়াহিদ, সুজয় সরকার, মৈত্রেয় হাসান জয়িতা ওবায়েজিদ রহমান। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী ও তানজিমুর রহমান রাফি।
কাউন্সিলে মধুসূদন কর্মকার কোষাধ্যক্ষ, আমিনুল ইসলাম ইমন দপ্তর সম্পাদক, মেঘমল্লার বসু শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, একরামুল হক জিহাদ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক, অন্তু অরিন্দম বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দূর্জয় রায় প্রচার ও প্রকাশনা সম্পাদক, অর্ণি আনজুম সাংস্কৃতিক সম্পাদক, তাবিব মাহমুদ ক্রীড়া সম্পাদক এবং তিলোত্তমা ইতি সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রাগীব নাঈম, রাকিবুল রনি, মাশরুখ জলিল, নিরব সরকার সাম্য, ঐশ্বর্য সরকার, ইমন আকন্দ, ইমদাদ মোহাম্মদ, শোভন প্রান্ত, তৌকির ইসলাম, রিদওয়ান পর্ব, সজীব নগর, আবু সাঈদ, জান্নাতুল নাঈম, রাকিব হোসেন ও জয় ভৌমিক। কেন্দ্রীয় কমিটির ৪টি পদ শূন্য আছে।
গত বৃহস্পতিবার জাতীয় সম্মেলন উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান। তিন দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে সংগঠনের রাজনৈতিক প্রস্তাব, শিক্ষা প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট, অর্থ রিপোর্টসহ বিভিন্ন প্রস্তাব ও রিপোর্ট গৃহীত হয়েছে। এবারের সম্মেলনের কাউন্সিল অধিবেশন সর্বসম্মতভাবে ছাত্র ইউনিয়নের ঐক্য প্রস্তাব গ্রহণ করেছে। নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি এ লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন।
সম্মেলনের শেষ দিন গতকাল শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘ঐতিহ্যের পদাবলী’ শীর্ষক বাউল গান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ থেকেবাউল সুনীল কর্ম্মকার, মাগুরার বিমল দাস বাউল, সুনামগঞ্জের দুখু মিয়া, ফরিদপুরের
জাফর ইকবাল আকাশ, নরসিংদীর শেখ সাদি, ব্রাহ্মণবারিয়ার মারুফ মৃণ্ধসঢ়;ময় ও ঢাকার সৌরভ আকন্দসহ বাউল শিল্পীগণ অংশগ্রহণ করেন। রাতে কাউন্সিল অধিবেশন শেষে বিদায়ী ও নবনির্বাচিত নেতৃবৃন্দসহ প্রতিনিধি পর্যবেক্ষকদের মিছিল ‘ঐতিহ্যের পদাবলী’ অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদের অভিনন্দন জানানোর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। রাতে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদ সদস্যগণ টিএসসিতে শহীদ মঈন হোসেন রাজুর গুলিবিদ্ধ হওয়ার স্থানে নির্মিত বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেছে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments