মাহমুদুর রহমান (তুরান)ফরিদপুর প্রতিনিধি: বোয়ালমারী উপজেলার মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাসী ব্রীজ সংলগ্ন রাস্তায় ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে এসে পুলিশের এসআই বোরহান উদ্দিন(২৭) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন যশোরের অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। গত প্রায় এক বছর ধরে মাগুরা জেলার মোহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিন
মোহম্মদপুর থানা থেকে বোয়ালমারীর দিকে আসছিলেন। পথিমধ্যে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোরশেদ আলম বলেন, সম্ভবত তার মাথায় হেলমেট ছিলোনা। মাথার পেছনে আঘাত লেগে মস্তিষ্ক বের হয়ে যায়। হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল বলেন, তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তার মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মোহম্মদপুর থানায় জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments