রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বরিশাল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বুধবার বেলা ১১ টায় বরিশাল নগরীর সিস্টার ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,।প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির, কেন্দ্রীয় কমিটির
সভাপতি মো.আবুল কাসেম।
এতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন সভাপতিত্ব করেন। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহীনকে সভাপতি ও বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এদিকে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেনসহ নেতৃবৃন্দকে বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজৈনতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments