জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান মঞ্জুরি প্রদান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদান প্রদান ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। সোমবার (২৯মে) সকাল ১০ টায় কলারোয়া উপজেলা অফিসার্স ওয়েলফেয়ার ক্লাবে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, অফিস স্টাফ বেনজির আহমেদ সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপকারভোগীগণ ও সূধিবৃন্দ। অনুষ্ঠানে ঐচ্ছিক তহবিল থেকে জাহানারা বেগম, ইসরাইল হোসেন, শহিদুজ্জামান খোকন, আব্দুল হাকিম, মোজাম্মেল হক, জোহরা খাতুন, সুমাইয়া খাতুন, রুস্তুম আলী খান, জাহানারা খাতুন, বিশ্বজিৎ নন্দী, খাইরুল বাসার, জাহাঙ্গীর আলম, ঝর্ণা খাতুন, খাদিজা খাতুনসহ ১৪ জনকে ৯৫ হাজার টাকা প্রদান ও তালিকভূক্ত উপজেলার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট সেট, ফুটবল, ক্যারাম বোর্ড সহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments