দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আওয়ামী লীগের ১৪ চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক পেলেও আওয়ামী লীগের বিদ্রোহী ৩৩জন প্রার্থী পেয়েছেন বিভিন্ন ধরণের প্রতীক। মোটরসাইকেল বহর নিয়ে প্রার্থীরা ৭জন রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক বরাদ্দ নিতে আসলে উপজেলা পরিষদ চত্বরে জন¯্রােতের সৃষ্টি হয়।
অপরদিকে মােনায়নপত্র প্রত্যাহারের শেষদিনে বৃহস্পতিবার ২৬ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ২৩জন এবং জাসদ সমর্থিত প্রার্থী রয়েছেন ৩জন। এছাড়াও সদস্য পদে ৫৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদেরমধ্যে সাধারণ সদস্য পদে রয়েছেন ৫১জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে রয়েছেন ৮জন।
প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দৌলতপুর ইউনিয়নে ৫জন, আদাবাড়িয়া ইউনিয়নে ১জন, আড়িয়া ইউনিয়নে ১জন, বোয়ালিয়া ইউনিয়নে ৪জন, হোগলবাড়িয়া ইউনিয়নে ১জন, খলিশাকুন্ডি ইউনিয়নে ২জন, মরিচা ইউনিয়নে ২জন, মথুরাপুর ইউনিয়নে ১জন, ফিলিপনগর ইউনিয়নে ৪জন, রিফাইতপুর ইউনিয়নে ২জন এবং প্রাগপুর ইউনিয়নে ৩জন।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর দৌলতপুরের ১৪ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ১৪জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৩৩ জন, বিএনপি দলীয় প্রার্থী ১৪জন এবং জাসদ প্রার্থী ৭জন এবং জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮৯জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৬২৪জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭৪জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments