জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: দ্রুত গতির মোটরসাইকেলকে চালককে সাইড দিতে গিয়ে যাশোর-সাতক্ষীরা মহা সড়কের কেরালকাতার ইলিশপুর নামক স্থানে ঢাকাগামী সোহাগ পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১৪-৭৭২) নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা মারে। এতে ওই গাড়ীতে থাকা ৮/৯জন যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে-বুধবার (৮ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার
কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য কামরুজ্জামান জানান-রাস্তায় মাটি থাকার কারনে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক, পরিবহনের চালক ও গাড়ীতে থাকা যাত্রীরা আহত হয়। সড়ক দূর্ঘটনার ফলে পরিবহনটি রাস্তায় মাঝে আড় হয়ে যাওয়ায় দু’পাশের যানবাহন চলাচলে সাময়িক বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে থথানা পুলিশ স্থানীয়দের সহায়তায় গাড়ীটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। অনেকে দাবী করেন রাস্তায় মাটি থাকায় এই সড়ক দূঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments