দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাষমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারের নীচে পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, গেঞ্জি ও প্যান্ট পরা এক ব্যক্তির লাশ পদ্মা নদীতে ভাষতে দেখে নদীপাড়ের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ পদ্মা নদী থেকে ভাষমান অর্ধগলিত লাশটি উদ্ধার করে ডাঙ্গায় নেয়।
লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, পদ্মা নদী থেকে ভাষমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লাশটি নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদল (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেসহ দুজন গুরুতর আহত হয়েছেন।রোববার ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সভাপতি মোহাম্মদ বা ...
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
সব মন্তব্য
No Comments