জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরের সদর উপজেলার ১১ নং বলাইরচর ইউনিয়নের চকসাহবব্দী পাগলা পাড়া গ্রামের নিরীহ অসহায় অহেজ উদ্দিনের ঘর ভেঙ্গে চুরমার করে জমি দখল করে নিয়েছেন চকসাহবব্দীর মেম্বার প্রভাবশালী সারোয়ার জাহান নাছির। ভুক্তভোগী অহেজ উদ্দিন ও তার পরিবার সাংবাদিককে জানান, মেম্বার সারোয়ার জাহান নাছির এবং তার সন্রাসী বাহীনি দিয়ে ঘর ও বাড়ির চারপাশে লাগানো কাঠের চারাগাছ ভেঙে নষ্ট করে ফেলেছে। ঘটনাটি ঘটে ৩০/০৮/২০২২ইং তারিখে মঙ্গলবার।বাড়ীঘর রক্ষার জন্য অহেজ উদ্দিন তার স্ত্রীর ও ছেলে এরশাদ বাঁধা দিতে গেলে তারা সন্ত্রাসীদের আঘাতে আহত হন। সন্ত্রাসীরা বলেন অহেজ উদ্দিন বাড়ি ঘর জমি ছেড়ে না গেলে পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ঘটনাস্থল থেকে ভূক্তভোগী অহেজ উদ্দিন তার স্ত্রীর ও ছেলে নিয়ে জীবন বাঁচানোর জন্য ঘটনাস্থল থেকে পালিয়ে জান।ভূক্তভোগী অহেজ উদ্দিনের বড়ছেলে গাজী সাইফুল ইসলাম বাদী হয়ে শেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন,বাদী গাজী সাইফুল ইসলাম সাংবাদিককে বলেন থানায় অভিযোগ করেছি দু্ইসাপ্তা অতিক্রম হয়ে গেছে প্রশাসনের হস্তক্ষেপ পাওয়া যাচ্ছে না। কিন্তূ কেন? অভিযোগ কারী বলেন গাজী সাইফুল ইসলাম জানান এলাকায় এমন অবস্থা বিরাজ করছে। মেম্বার সারোয়ার জাহান নাছির ও তার গুন্ডা বাহিনী তার ভাতিজা আবু রায়হান লিটন কুকিল খোরশেদ আলম হানিফ, এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা, বলে অভিযোগ করেছেন মামলার বাদী ভুক্তভোগী অহেজ উদ্দিনের ছেলে গাজী সাইফুল ইসলাম। ভুক্তভোগী অহেজ উদ্দিনের পরিবারের দাবী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, প্রভাবশালী মেম্বার সারোয়ার জাহান নাছির ও তার সন্ত্রাসীদের হাত থেকে তাদের জীবনের নিরাপত্তা, জমি ও ঘর ফিরে পাওয়া জন্য অনুরোধ জানিয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
সব মন্তব্য
No Comments