উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ১ নং ওয়াডের দক্ষিণ মাদার্শী গ্রামের মেহেদী হাসান খাঁন তার নব বিবাহিত স্ত্রী খাদিজা বেগম (১৯) কে নিয়ে ১৫ সেপ্টেম্বর মটরসাইকেল যোগে ঘুরতে গিয়ে সাতলার লাল শাপলার বিল দেখে বাড়ি ফেরার পথে ওটরা ইউনিয়নের বাগরার পাড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় স্বামী - স্ত্রী। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা বেগম (১৯) কে মৃত ঘোষণা করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার এস আই ইমতিয়াজ আহমেদ জানান লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।নিহতের বাবার বাড়ির লোকজনের জন্য অপেক্ষা করা হয়েছে।
নিহত খাদিজা বেগম প্রেমের টানে গত ১ মাস পূর্বে যশোরের মাগুরা থেকে মোবাইলে সম্পর্কের কারনে উজিরপুর পৌরসভার মাদার্শী গ্রামের দুলাল খাঁনের ছেলে মেহেদী হাসানের বাড়িতে আসলে তারা কোট ম্যারেজের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে
বসবাস করতে শুরু করেছিলেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments