স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল 'জনতা পার্টি' যাত্রা শুরু । শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে এ নতুন রাজনৈতিক দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। দলটির শ্লোগান 'গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ'।
দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দেমের এক সময় বাংলা সিনেমার অভিনেতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দূর্ঘটনায় মৃত্যুর পর 'নিরাপদ সড়ক চাই (নিসচা)' নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। দলটির মহাসচিব হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।
দলের মুখপাত্র হয়েছেন গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, এডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, এম এ ইউসূফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব:) কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী, সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব এডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, এডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহদাত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু।
এছাড়া সমন্বয়কারী নূরুল কাদের সোহেল, সহ-সমন্বয়কারি এডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত প্রায় ২ ডজন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments