স্টাফ রিপোর্টার: সাভারে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের আলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সাইফুল ইসলাম রানা ৩৬, সাকিব ২০ ও মজিবুর রহমান ৪৮। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ সাভারের কাউন্দিয়া এলাকায় তার বাবা-মা ও স্বামীর সঙ্গে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে পরিবারের অন্যান্য সদস্যরা মিরপুর-১ এ ওরশের মেলায় গেলে গৃহবধূ বাসায় একা ছিলেন।
সেই সুযোগে রাত ৩টার দিকে সাইফুল ইসলাম ও সাকিব জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের বাইরে মজিবুর, মেহেদী হাসানসহ অজ্ঞাত আরও একজনকে পাহারায় রাখা হয়। পরে সাইফুল ও সাকিব ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন। এরপর বাইরে থাকা তিনজনসহ পাঁচজন ওই গৃহবধূর কক্ষে প্রবেশ করে আপত্তিকর ভিডিও ধারণ করে পালিয়ে যান।
শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে গৃহবধূর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় চারজনের নামসহ একজনকে অজ্ঞাত আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন, দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
কোর্ট ওসি কামাল হোসেন জানান, রোববার তদন্তকারী কর্মকর্তা অনুপস্থিত থাকায় মামলার শুনানি হয়নি। আগামী ২ জুন শুনানির দিন ধার্য করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানি হবে। সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments