জেলা প্রতিনিধি, নাটোর: চাঁদাবাজি ও মারধরের অভিযোগে নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি কোহেলী কুদ্দুস মুক্তি ও নাটোর-৪ আসনের সাবেক এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনসহ ৩২জন আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বিয়াঘাট ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন রান্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার। এর আগে মঙ্গলবার রাতে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাহ উদ্দিন কাফি। পরে রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। মামলা অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তৎকালীন আওয়ামীলীগ সরকার আমলে মামলার ১নং আসামী সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি কোহেলী কুদ্দুস মুক্তি ও ২নং আসামী নাটোর-৪ আসনের সাবেক এমপি পুত্র নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের নির্দেশক্রমে আওয়ামী লীগের কর্মীরা বিএনপি নেতা মো. সালাহ উদ্দিন কাফি ও শরিফুল ইসলাম বিপ্লবের নিকট হতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সে সময়ে জীবনের ভয়ে ৫ লাখ টাকা দেয় বিএনপির ওই দুই নেতা। বাকি ৫ লাখ টাকার জন্য হুমকিও দিতে থাকে তাদের। ২০২২ সালের ২১ নভেম্বর সন্ধ্যার দিকে সালাহ উদ্দিন, শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন বিএনপির কর্মীরা উপজেলার পৌরসদরের চাঁচকৈড় ক্যাফে রোজ হোটেল এন্ড রেস্টুরেন্টে নাস্তা করতে যান। এসময় আওয়ামী লীগ নেতা মিল্টন, শাহরিয়ার হোসেন সোহান, রেজাউল করিম সবুজসহ কয়েকজন আওয়ামীলীগ নেতা ও কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে সবার উপর আক্রমণ করেন। এসময় এলোপাথাড়ি ভাবে সবাই পালালেও শরিফুল ইসলাম বিপ্লবের মাথায় অস্ত্রের আঘাত লাগলে মাটিতে লুটিয়ে পরেন। বাজারের লোকজন শরীফুল ইসলাম বিপ্লবকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সে সময় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি।
গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সাওয়ার হোসেন বলেন, সালাহ উদ্দিন কাফি নামের এক ব্যক্তি সাবেক সংসদ সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি সহ ৩২ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলায় রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সিলেট অফিস: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ ...
স্টাফ রিপোর্টার: চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নেওয়া বাংলাদেশের ডেপুটি স্পীকারের নেতৃত্বাধীন সংসদীয় দল আজ ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু-নারীসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর ...
সব মন্তব্য
No Comments