নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জামাটি গ্রামের দুজাহান মেম্বার (৪৫) ও একই গ্রামের নূর মোহাম্মদ (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুজাহান মেম্বার ও রফিক মিয়ার মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার সময় রফিকপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে দুজাহানের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুজাহান নিহত হন।
খবর ছড়িয়ে পড়লে দুজাহানের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকের বাড়িতে হামলা চালায়। এ সময় রফিক, তাঁর ভাই মোফাজ্জল, মোফাজ্জলের ছেলে নূর মোহাম্মদ ও রফিকের স্ত্রী মনোয়ারা গুরুতর আহত হন। আহতদের দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। রফিক ও মনোয়ারাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে রফিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা নেত্রকোনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments