ডেস্ক রিপোর্ট: যুগবার্তা ডট কম নিউজ পোটালে গত ২১ শে আগস্ট 'নিয়োগের জন্য জাবি প্রশাসনকে চাপ দিচ্ছেন যুব মহিলা লীগ নেত্রী' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুব মহিলা লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আকলিমা আক্তার এশা।
প্রতিবাদলিপিতে তিনি বলেন- আমার নামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের বক্তব্যের উপর ভিত্তি করে সংবাদটি প্রকাশ করা হয়। ফলে কোনো প্রমাণিত নথি ছাড়াই সংবাদ প্রকাশ করায় আমার মানহানি হয়েছে। পাশাপাশি আমার স্কিনশট ফাঁস হওয়ার মতো ঘটনাও ঘটেনি। এমন মিথ্যা ভিত্তিহীন সংবাদে আমি সামাজিক ও মানসিকভাবে বিব্রত। তাই এই সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments