সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জমে থাকা বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে জামালপুরের ইসলামপুরে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার বিকেলে উপজেলার পার্থশী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদেক আলী (৭০) ওই গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে ও ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক।
স্থানীয়রা জানান, বৃষ্টিতে সাদেক আলীর বাড়ির আঙিনায় বৃষ্টির পানি জমে যায়। বিকেল ৪টার দিকে আঙিনায় জমে থাকা পানি সরাতে গেলে এ নিয়ে প্রতিবেশী দুখু মিয়া ও তার লোকজনের সঙ্গে সাদেক আলীর কথা কাটাকাটি হয়। এ সময় তার ওপর হামলা চালান তারা। এতে সাদেক আলী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ইসলামপুর থানা পুলিশ ৩ জনকে আটক করে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments