দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে শওকত রহমান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ১৩ ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে খুলনা থেকে আসা ডুবুরি দল। এরআগে শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় পুকুরে ডুবে ওই যুবক নিখোঁজ হয়। মৃত শওকত রহমান একই এলাকার জিয়াউর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শওকত রহমান ও তার ছোট ভাই সৌরভ রহমান (১৬) সহ তার বন্ধুরা খেলাধুলা শেষে নিজ এলাকার পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় পুকুরের মাঝখানে গেলে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায় শওকত। পরে তার ছোটভাই ভাই ও বন্ধুরা পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী পুকুরে নেমে খোঁজা খুঁজি করে শওকতকে না পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবকের সন্ধান না পেয়ে খুলনা ডুবুরি দলকে খবর দেয়। পরে খুলনা ডুবুরি দল গতকাল রোববার সকাল ৬টার দিকে শওকত রহমানের মরদেহ উদ্ধার করে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং খুলনা থেকে ডুবুরি দল এনে উদ্ধার কার্যক্রম চালায়। পরে উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হ¯Íান্তর করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্থান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments