সিলেট অফিস: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, একটি সুন্দর মেধাভিত্তিক সমাজ গড়তে বইয়ের বিকল্প নেই।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সালাম মকবুল উচ্চ বিদ্যালয় কনফারেন্স হলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত গ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন এড. এমরান আহমদ চৌধুরী।
লাইব্রেরি বাস্তবায়ন পরিষদের আহবায়ক হোসেন আহমদ ও সদস্য জুমন আহমদের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুস সালাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী, ছাত্রজনতার আন্দোলনে সকল শহীদদের অবদান স্মরণ করে তিনি বলেন, আমরা তাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। সেই অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। আমরা দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ছিলাম, দীর্ঘদিন ধরে আপনাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলন করেছি। বিগত দিনে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক উন্নয়ন করেছি,সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কথা উল্লেখ করে বলেন, তিনি আমাদের সিলেটের জন্য অনেক উন্নয়ন করেছেন,গোলাপগঞ্জের সাথে বাঘা ইউনিয়নের সড়ক সংযোগ করতে আমি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কাছে অনুরোধ জনিয়েছিলাম,তিনি সাড়াও দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় তার আগে সরকার পরিবর্তন হওয়ার জন্য আমরা সেটি করতে পারিনি।
এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা যদি ক্ষমতায় যাই,তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যপক উন্নয়ন করব, একা কোন ব্যক্তির পক্ষে এসব উন্নয়ন করা সম্ভব না। এর জন্য অবশ্যই সরকারি ভাবে বৃহৎ আকারে কাজ করতে হবে,এবং আমরা সেটাই করব।
গ্রন্থাগার প্রতিষ্ঠার পিছনে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা যে মহৎ কাজ করেছেন, এর জন্য আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। তিনি বলেন একটি মেধাভিত্তিক জাতি গড়তে বইয়ের বিকল্প নেই। তিনি সবাইকে বেশি বেশি করে বই পড়তে আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেট জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক তামিম আহমদ এহিয়া ,সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃপাময় চন্দ্র চন্দ,সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কাজী মাওলানা আব্দুল মুকিত,সিলেট জেলা বিএনপির সদস্য ছালেহ আহমদ গেদা মিয়া,করিম উল্লাহ মার্কেট সভাপতি আব্দুল ওদুদ পাভেল,গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সদস্য রাহুল হোসেন সাহেল।
বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা তাহমিনা বেগম,এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলা ও ইংরেজিতে কবিতা আবৃত্তি করা হয়।
বাস্তবায়ন পরিষদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, শামীম আহমদ,সৈয়দ দিলোয়ার,ফখরুল আলম,সাব্বির আহমদ,সৈয়দ রাসেল আহমদ,হায়দার আহমদ রাজু, রায়হান আহমদ সজল,হাবিবুর রহমান,জিয়াউল ইসলাম,শাহ আলম প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব ...
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সব মন্তব্য
No Comments