আন্তর্জাতিক ডেস্ক: টুইটারের নতুন মালিক বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন।বৃহস্পতিবার নিয়ন্ত্রণ নিয়ে শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন। অন্যতম এই প্লাটফরমটি বিশ্বব্যাপী মানবতার স্বার্থে ব্যবহারের জন্যই তিনি তার হাতে নিয়েছেন বলে জানিয়েছেন।
ওয়াশিংটন পোস্ট এবং সিএনবিসি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইলন মাস্ক টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালের পাশাপাশি কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা এবং এর নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেছেন।
আগরওয়াল আগে টেসলা প্রধানকে একটি টেকওভার চুক্তির শর্তে আটকে রাখার জন্য আদালতে গিয়েছিলেন ।
ইলন মাস্ক গত এপ্রিলে টুইটার কেনার ঘোষণা দেয়ায় এ নিয়ে সংশয়ের মধ্যে ছিলেন। পরে তিনি টুইটারে ভুয়া একাউন্ট বাতিল না করার অভিযোগে চুক্তি থেকে সরে যাওয়ারও ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে মামলায় জড়িয়ে পড়েন।
শেষ পর্যন্ত মাস্ক টুইটার কিনতে পারবেন কী-না তা নিয়েও সংশয় ছিল। মার্কিন আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবারের মধ্যে চুক্তি বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকায় এর আগেই তিনি এটি অধিগ্রহন করলেন।এখন তাকে ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহন চুক্তি বাস্তবায়ন করতে হবে।
মাস্ক আগের দিন টুইট করেছিলেন যে, তিনি টুইটার কিনছেন ‘কারণ সভ্যতার ভবিষ্যতের জন্য একটি সাধারণ ডিজিটাল টাউন স্কোয়ার থাকা গুরুত্বপূর্ণ, যেখানে বিস্তৃত মতামতগুলো নিয়ে স্বাস্থ্যকর উপায়ে বিতর্ক করা যেতে পারে।
টুইটার অবিলম্বে তার শীর্ষ কর্মকর্তাদের প্রস্থানের বিষয়ে মন্তব্য করার অনুরোধের জবাব দেয়নি।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments