ইবি প্রতিনিধি: ছাত্রলীগের পদধারী সাবেক নেত্রী সন্দেহজনকভাবে পরিচয় গোপন ও ছদ্মবেশ ধারণ করে হলের রাজনৈতিক কক্ষে প্রবেশ করায় আতঙ্কে ভুগছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা। ফলে ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রীদের মধ্যে উদ্বিগ্নতা ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) হলে অবস্থানরত আতঙ্কগ্রস্থ নারী শিক্ষার্থীরা আনুমানিক রাত আড়াইটার দিকে হলের গেইট খুলে ফোয়ারার সামনে নিজেদের নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করে। এসময় তারা 'বহিরাগত হলে এলো, হলবাসী জেগে উঠো', 'তুমি কে আমি কে? বহিরাগত ছাত্রলীগ' বলে স্লোগান দিতে থাকে।
আন্দোলনকারী ছাত্রীরা জানায়, গত ৩ সেপ্টেম্বর আনুমানিক সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৩-১৪ শিক্ষাবর্ষের গণিত বিভাগে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের নেত্রী ঝুমা ছদ্মবেশ ধারণ করে শেখ হাসিনা হলের দক্ষিণ ব্লকের ২০১ নম্বর রাজনৈতিক কক্ষ থেকে সন্দেহজনক ২টি বস্তা নিয়ে বের করে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেত্রীর পরিচয় গোপন করে হলে প্রবেশ করার কাজে সাহায্য করেছেন উক্ত কক্ষে অবস্থানরত আরেক ছাত্রী। তিনি আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের বিভাগের এশা (ছদ্মনাম)।
হলসূত্রে আরও জানা যায়, শিক্ষার্থীদের উদ্বিগ্নতা নিরসনে রাত সাড়ে ১২টার দিকে ২য় তলার আবাসিক ছাত্রীরা সম্মিলিতভাবে ২০১ নম্বর কক্ষে যায়। এসময় তারা ছাত্রলীগ নেত্রীর হলে প্রবেশের ঘটনা সম্পর্কে এশার কাছে জানতে চাইলে সে কোনোরূপ যুক্তিযুক্ত উত্তর দিতে পারেনি। একই সাথে এশা স্পষ্টত জানায় তার সাথে যোগাযোগ করেই ঝুমা শেখ হলে এসেছিল।
তবে বস্তায় কী ছিল এবং কেন এতদিন পর সাবেক ছাত্রী ছদ্মবেশ ধারণ এবং পরিচয় গোপন করে হলে এসেছেন সেই বিষয়ে এশা কোন উত্তর দিতে পারেনি। কিন্তু, বস্তার ভেতর অবৈধ কোনো কিছু থাকতে পারে এবং তা নিয়ে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে বলে উদ্বিগ্নতা প্রকাশ করেছে নিরাপত্তার দাবিতে আন্দোলনকারী ছাত্রীরা।
এবিষয়ে অভিযুক্ত এশা (ছদ্মনাম) বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা, কারণ আমি ঝুমা আপুর রুমেই গেস্ট হিসেবে থাকতাম এবং তার বেডেই, আমি হলে আসার আগেই আমার রুমমেট আপুর থেকে আমার নাম্বার নিয়ে ঝুমা আপু আমার সাথে যোগাযোগ করে যে, আমি কবে হলে যাবো। আমি তাকে কোনভাবেই সাহায্য করিনি এমনকি আপু যেদিন হলে আসে আমি ডিপার্টমেন্টের কাজে বাইরে ছিলাম।
তিনি আরো বলেন, ঝুমা (সাবেক ছাত্রলীগ নেত্রী) জিনিসপত্র নেওয়ার সময় হল কতৃপক্ষ উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন তিনি। তবে তিনি রুমে না থাকায় কীভাবে নেত্রী রুমে ঢুকলেন এ বিষয়ে জানতে চাইলে উক্ত ছাত্রী জানান তিনি এ বিষয়ে কিছু বলতে চান না।
এনিয়ে হলের অফিসে যোগাযোগ করলে তারা জানান, এ বিষয়ে কেউ অফিসে ইনফর্ম করেনি এবং আমরা কোনকিছু জানিও না এবং অফিসের তখন কেউ উপস্থিত ছিলো না। শুনেছি হলের আয়ারা জিনিসপত্র নামিয়ে দিতে সাহায্য করেছে।
ছাত্রলীগ নেত্রী ঝুমার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক সংকট নতুন করে তীব্র আকার ধারণ করেছে। পদন্নোতি জটিলতা সিন্ডিকেট সভায় নিরসন না হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন ...
সব মন্তব্য
No Comments