আন্তর্জাতিক ডেস্ক: মালির একটি কৃত্রিম হ্রদে নৌকা দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের প্রাণ হানি ঘটেছে। এদিকে এ ঘটনায় নয়জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন।
পার্শ্ববর্তী বায়া’র মেয়র জানান, যাত্রীরা সোমবার মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপনের জন্য যাওয়ার সময় তাদের বহন করা নৌকা সেলিনগুয়ে হ্রদে একটি গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে ডুবে যাওয়ায় এসব প্রাণ হানি ঘটে।
হ্রদটি মালির রাজধানীর প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে গিনি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
মেয়র জানান, জেলেরা পানি থেকে ২৩টি লাশ এবং নয়জনকে জীবিতাবস্থায় উদ্ধার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেলিনগুয়ে পুলিশ জানায়, এ নৌ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments