গোপালগঞ্জ প্রতিনিধি: জাতীয় শোক দিবসে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় জেলা আ'লীগের দলীয় কার্যালয়ে এ শোক সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের টানা ৮ বারের সাংসদ ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেন, "নরপিশাচ নূর, ডালিম আর কর্ণেল হুদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করে মেরেছে। এরা সবাই বঙ্গবন্ধুর পরিবারের কাছের লোক ছিল। ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। পাকিস্তানীরা কিন্তু বঙ্গবন্ধুকে মারতে পারে নাই, বাংলার কিছু মীরজাফররা তাঁকে মারলো। এখনো কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। এখন আমাদের সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে।"
এমপি শেখ সেলিম আরও বলেন, "বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো এই দেশকে স্বাধীন করার জন্য। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু বাঙালি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।"
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সংরক্ষিত নারী আসনের এমপি নার্গিস বেগম, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী সহ জেলা ও পাঁচ উপজেলার আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
সব মন্তব্য
No Comments