দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে গুলি করে রফিক মন্ডল (৪৮) নামে একজন কৃষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ইউসুফ আলী (৫৫) ও রবজেল ফরাজি (৫২) নামে আরো দু’জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত রফিক মন্ডল একই গ্রামে মৃত মতা মন্ডলের ছেলে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ওই রাতেই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ফারুক আলী (২৮) নামে একজনকে আটক করেছে। সে পচাভিটা গ্রামের চাঁদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রফিক মন্ডল নিজ এলাকায় রাস্তার পাশে একটি চায়ের দোকানের মাচায় চা পানের জন্য বসে ছিলেন। এ সময় দু’টি মোটরসাইকেল যোগে আসা ৫ জন হেলমেট পরা সন্ত্রাসী রফিক মন্ডলকে কাছ থেকে গুলি করে। বুকে গুলিবিদ্ধ হয়ে রফিক মন্ডল মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে এলাকার লোকজন আতঙ্কে ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারী সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করেও এলোপাতাড়িভাবে গুলি চালালে ইউসূফ ও রবজেল নামে দু’জন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হোন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গুলিবিদ্ধ কৃষক রফিক মন্ডল ঘটনাস্থলে নিহত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং নিহত রফিক মন্ডলের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ জানান, মোটরসাইকেল যোগে আসা ৫জন দূর্বৃত্ত রফিক মন্ডলকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান রফিক মন্ডল। পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরো দু’জন। তাদেরকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। নিহত রফিক মন্ডলের স্ত্রী রোকেয়া খাতুন বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাঁকী আসামিদের ধরতে অভিযান চলামান রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments