সিলেট অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “গত ০৫ আগস্টের পরিবর্তনের পর মাস জুড়ে যেখানে গিয়েই সালাম দিয়েছি, সবাই উত্তরে বলেছে ‘ঈদ মোবারক’। এটি একটি বড় পরিবর্তনের বার্তা। অথচ গত সাড়ে ১৫ বছরে ৩২টি ঈদ চলে গেছে, কিন্তু দেশের মানুষ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারেনি।”
৮ জুন রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কাঁঠালতলী বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “সাড়ে ১৫ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়েছে, দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্নীতির কারণে সরকারি প্রতিষ্ঠানগুলো কার্যত ধ্বংসপ্রাপ্ত।
ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, আমরা অতীত এবং বর্তমান বিশ্লেষণ করে ভবিষ্যতের সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ দুর্নীতি ও দুঃশাসনমুক্ত হোক- এটাই আমাদের প্রত্যাশা।
ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মারুফ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরের আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামির আলী, সাবেক সেক্রেটারি খন্দকার আব্দুস সুবহান, ঢাকার পল্টন থানা আমির শাহীন আহমদ খান, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক আমির আব্দুল হামিদ খান, বর্তমান সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, জেলা ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা মজলিসে শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম খান, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন ও কর্মধা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সালেক আহমদ প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments