রফিকুল ইসলাম সুজন: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অসংক্রামক রোগ ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবারের মতো একটি বৈশ্বিক রাজনৈতিক ঘোষণা উপস্থাপন করা হয়েছে।"Equity and Integration: Transforming Lives and Livelihoods"শীর্ষক এই ঘোষণায় বিশ্ব নেতার ব্যাপক সমর্থন জানিয়েছেন।
এই ঘোষণাটি পাঁচ মাসব্যাপী আন্তঃসরকারীয় আলোচনার মাধ্যমে তৈরী হয়েছে এবং আগামী অক্টোবর মাসে সাধারণ পরিষদে অনুমোদনের জন্য পেশ করা হবে।
জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে রাষ্ট্রপ্রধান ও স্বাস্থ্যমন্ত্রীরা ঘোষণার পক্ষে তাদের অবস্থান জানান।
মূল লক্ষ্যসমূহ:
ঘোষনায় ২০৩০ সালের মধ্যে তিনটি প্রধান লক্ষ্যে কথা বলা হয়েছে-
১৫ কোটি তামাক ব্যবহারকারী হ্রাস
১৫ কোটি মানুষকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনা
১৫ কোটি মানুষের মানসিক স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করা
প্রসঙ্গত: বিশ্বে ২০২১ সালে অসংক্রামক রোগে ৪৩ মিলিয়নের বেশী মানুষ মারা যায়, যার মধ্যে ১৮ মিলিয়নের বয়স ছিল ৭০ বছরের নীচে। বর্তমানে মানসিক অসুস্থতায় আক্রান্ত মানুষের সংখ্যা এক বিলিয়নের বেশী।
ঘোষণায় শিশুদের ক্যান্সার, কিডনি ও লিভার রোগ, বিরল রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল হুমকি বায়ু দূষণ ক্ষতিকর খাদ্যবিজ্ঞাপন ও ই-সিগারেটের মতো আধুনিক ঝুঁকির ওপর জোর দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলেছে, এই ঘোষণা শুধু স্বাস্থ্যখাতেই নয়, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক অর্থনীতির জন্যও তাৎপর্যপূর্ণ এক পদক্ষেপ।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments